দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এদিন বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ এলাকা থেকে একটি মিছিল বের করে । মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গেলে সেখানে থাকা নেতা কর্মীরা তালা খুলে আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরবর্তীতে মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে এবং সমাধিসৌধের তিনটি ফটক খুলে দেওয়া হয়। সেখানে সমবেত নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয়ে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্যে তাঁরা উল্লেখ করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁরা রাজপথে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবেন। পরে সেখানে তারা দোয়া ও মোনাজাত করেন।

এ ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং সেদিনও একই ধরনের শপথ নিয়েছিলেন। এরপর থেকে প্রশাসন সমাধি শুধু কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ একেবারে বন্ধ করে দেয়।
এমজে